Para Athlete Murder: জাতীয় স্তরের প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন, জাপানে প্যারা এশিয়ান গেমসে যাওয়ার ঠিক আগে, গ্রেফতার প্রতিদ্বন্দ্বী

Chirag Tyagi Murder Case: উত্তরপ্রদেশে প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন। গ্রেফতার প্রতিদ্বন্দ্বী প্যারা অ্য়াথলিট যশ খটিক।

গাজিয়াবাদ: উত্তরপ্রদেশে গুলি করে খুন প্য়ারা অ্যাথলিটকে। প্যারা এশিয়ান গেমসের জন্য সম্প্রতি কোয়ালিফাই করেছিলেন তিনি। চলতি বছরের অক্টোবর মাসে জাপান যাওয়ার কথা ছিল সেই উপলক্ষে। এই খুনের ঘটনায় মৃতের প্রতিদ্বন্দ্বীর নামই উঠে এসেছে। (Chirag Tyagi Murder Case)

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা। ২৫ বছর বয়সি প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগীকে গুলি খুন করা হয়েছে। বেঙ্গালুরুতে আয়োজিত ন্যাশনাল প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে, ৪০০ মিটারের দৌড়ে সম্প্রতি সোনার মেডেল জেতেন চিরাগ। প্রতিভাবান প্যারা অ্যাথলিট হিসেবে নামও হয়েছিল বেশ। কিন্তু বেঘোরে প্রাণ চলে গেল তাঁর। (Para Athlete Murder)

আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের

বুধবার সকালেই বাড়িতে ফোন করেছিলেন চিরাগ। কাকা রাজেশ ত্যাগীকে জানিয়েছিলেন, দুপুর ৩.৩০টে নাগাদ বাড়ি পৌঁছে যাবেন। এর কিছু ক্ষণ পর চিরাগকে ফোন করা হলে আর পাওয়া যায়নি। ফোন সুইচড অফ ছিল। কোনও খোঁজ মিলছিল না। তাঁকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। থানায় অভিযোগ দায়ের করেন।

শেষ পর্যন্ত শনিবার বিকেলে গাজিয়াবাদের সাই কুঞ্জ এলাকা থেকে চিরাগের দেহ উদ্ধার হয়। গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ক্ষত পাওয়া যায় শরীরে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যশ খটিক নামের আর এক প্যারা অ্যাথলিটকে আটক করে পুলিশ। জানা যায়, এক সময় চিরাগের সঙ্গেই অনুশীলনে যেত যশ। ‘দৃষ্টিহীন’ ক্যাটেগরিতে চিরাগের প্রতিদ্বন্দ্বী ছিল যশ।

আরও পড়ুন: এই কি মহাপ্রলয়? ভয়ঙ্কর দৃশ্য মরুরাজ্যে, ধুলোঝড়ে ভরদুপুরে আঁধার নেমে এল, স্তব্ধ হয়ে গেল জনজীবন

পুলিশ জানিয়েছে, প্রায় একদশক ধরে চেনাশোনা চিরাগ এবং যশের। এমনকি চিরাগের সঙ্গে একই ঘরে থাকত সে। গত পাঁচ বছর ধরে একসঙ্গে প্রশিক্ষণও চলত। যশকে খুব বিশ্বাস করতেন চিরাগ। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, নথি যাচাইকরণের সময় যশের বিরুদ্ধে চিরাগ অভিযোগ জানিয়েছিলেন। এর ফলে ডিসকোয়ালিফায়েড হয়ে যায় যশ। সেই প্রতিশোধস্পৃহা থেকেই চিরাগকে যশ গুলি করে বলে জানা গিয়েছে। গুলি চালাতে একটি পিস্তল ব্যবহার করেছিল সে। 

ডিসিপি ধবল জয়সওয়াল জানিয়েছেন, পেশাগত ঈর্ষা থেকে এই ঘটনা। চিরাগকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পিছন থেকে গুলি করা হয়। যশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। খুনে ব্যবহৃত পিস্তলটির খোঁজ চলছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কি না, দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Admin

Recent Posts

যুক্তরাষ্ট্রের হামলা; ইরানের কেশম দ্বীপে; পাল্টা হামলা কুয়েত,বাহরাইনে

এশিয়ানিউজ: পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ধারাবাহিক কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ‘সফলভাবে প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র।…

2 months ago

El Nino : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, ‘এল-নিনো’ নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

জুন মাস থেকেই দুর্বল অবস্থায় এল নিনোর প্রভাব শুরু হতে পারে। জুলাই-আগস্টে তা মাঝারি শক্তি…

2 months ago

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের

Polymer Currency Notes: এবার নোটবদলের ভাবনা। কাগজ নয়, প্লাস্টিকের টাকা উঠবে হাতে? শীঘ্রই ঘোষণা করতে…

2 months ago

TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা, গুজরাতিদের অপমান করার অভিযোগ

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গুজরাটি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ।  সুকান্ত…

2 months ago

Annapurna Yojana Scheme : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?

Suvendu Adhikari : পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা অনলাইন এবং অফলাইনে উভয়ভাবেই চলবে…

2 months ago

Amit Shah : ‘দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন’, বার্তা শাহর

Illegal Constructions : বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

2 months ago